মাগুরানিউজ.কমঃ
দেশে-বিদেশে লেবুর চাহিদা বৃদ্ধি পাওয়ায় লেবু চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। দিন দিন প্রতিযোগিতামূলক লেবুর আবাদ শুরু হয়েছে মাগুরা অঞ্চলে। এতে কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে অনেক মানুষের। সুস্বাদু হওয়ায় এ অঞ্চলের লেবুর চাহিদা অনেক বেশি।
দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে লেবু সংগ্রহ করেন। এ অঞ্চলের উৎপাদিত লেবু শুধু দেশেই নয়, বিদেশেও রফতানি হচ্ছে। যাচ্ছে ইউরোপ, আমেরিকাসহ মধ্যপ্রাচ্যেও।
এ ব্যাপারে মাগুরাতে লেবু সংগ্রহে আসা মিরপুর বাজারের আব্দুল করিম নামে এক ব্যবসায়ী বলেন, বর্তমান সময়ে লেবুর চাহিদা বেশি হওয়ায় দেশীয় বাজারজাতকরণ শেষে বিদেশেও রফতানি করা হচ্ছে। সঠিক মূল্য পাওয়ায় চাষি ও ব্যবসায়ী উভয়ই লাভবান হচ্ছে।


