প্রধান শিক্ষক ছাড়াই চলছে মাগুরার ১৩১টি প্রাথমিক বিদ্যালয়

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদন-

মাগুরার ১৩১টি প্রাথমিক বিদ্যালয় চলছে প্রধান শিক্ষক ছাড়াই। আর এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকার কারণে ছাত্র ছাত্রীদের লেখাপড়া বাধাগ্রস্থ হচ্ছে দারুণভাবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার চারটি উপজেলায় প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৫০০টি। এর মধ্যে ১৩১ টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে।

প্রাথমিক শিক্ষা অফিস সূত্র আরও জানিয়েছে, বদলী ও অবসরজনিত কারণে এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য হওয়ায় সহকারি শিক্ষকদের মধ্যে একজনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে হচ্ছে।

সূত্র মতে, জেলার চার উপজেলার মধ্যে মাগুরা সদর উপজেলায় ৪০ টি, শ্রীপুরে ২৭টি, শালিখায় ২৫ টি এবং মহম্মদপুরে ৩৯ টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই।

সুষ্ঠুভাবে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার স্বার্থে স্কুলগুলোতে জরুরী ভিত্তিতে প্রধান শিক্ষক নিয়োগ দেয়া প্রয়োজন বলে মনে করেন অবিভাবকেরা।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমীন বলেন, প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। আর যেসব শিক্ষকরা পদোন্নতি পেয়ে প্রধান শিক্ষক হওয়ার যোগ্যতা অর্জন করেছেন তাদের নামের একটি তালিকাও ইতিমধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। দ্রুতই প্রধান শিক্ষকের শূন্য থাকা পদগুলো পূরণ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

– ফাইল ফটো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: