প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত মাগুরা

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

আগামীকাল মঙ্গলবার মাগুরা সফরে আসছেন মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। দুপুর ২টায় তিনি বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় ভাষণ দেবেন।

মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মাগুরাতে বিরাজ করছে সাজ সাজ রব। শহরের মূল সড়কগুলোতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে নির্মিত হয়েছে তোরণ। মোড়ে মোড়ে শোভা পাচ্ছে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানার ফেস্টুন। আলোকসজ্জা করা হয়েছে, লাগানো হয়েছে ফুলের গাছ ও দৃষ্টিনন্দন লাইট। ইতিমধ্যে ঢাকা হতে অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ মাগুরা সফরে চলে এসেছেন।

আওয়ামী লীগের নেতৃবৃন্দ জানিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন। পাশাপাশি মাগুরার জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বেশ কিছু ঘোষণা দিতে পারেন বলে আশা প্রকাশ করছেন তারা।

মাগুরার পুলিশ সুপার মো: মুনিবুর রহমান জানিয়েছেন, পুলিশের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সরকারের সকল গোয়েন্দা সংস্থা ও বিশেষ বাহিনীর সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। মাগুরার পাশাপাশি বিভিন্ন জেলা থেকেও বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যেকটি বাহিনীর সাথে তথ্যের আদান প্রদানের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক আপডেট রাখা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: