সম-মর্যাদার দাবী জানিয়ে মাগুরায় দলিতদের মানববন্ধন। Magura news

বিশেষ প্রতিবেদক –  জাতি -ধর্ম -বর্ণ -শ্রেনী -বয়স -পেশা নির্বিশেষে সকল
জনগনের মর্যাদাপূর্ণ জীবনের অধিকার প্রতিষ্ঠা ও সম-মর্যদাসহ বিভিন্ন
দাবীতে মাগুরায় দলিত জন গোষ্ঠী মানববন্ধন করেছে । আজ শনিবার দুপুরে শহরের
প্রেসক্লাবের সামনে বিশ্ব মানবিক মর্যাদা দিবস উপলক্ষে বাংলাদেশ দলিত ও
বঞ্চিত জনগোষ্ঠি অধিকার আন্দোলন , জেলা শাখা ও দলিত সমাজকল্যাণ ফাউন্ডেশন
মাগুরা যৌথভাবে এই মানববনের আয়োজন করেন। শহরের চৌরঙ্গী মোড়ে
প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত
দলিত জনগোষ্ঠীর মানুষ, এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ
অংশ নেন ।
মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজসেবী ডা. কাজী তাসুকুজ্জামান, বিডিআরএম
জেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস মন্টু, দলিত জনগোষ্ঠীর দিপালী
রানী বিশ্বাস প্রমুখ। সভায় বক্তারা দলিত জনগোষ্ঠীর সমমর্যদা, ক্ষুদ্র নৃ -গোষ্টির
মর্যাদা সহ ৮ দফা দাবী পূরনের আহবান জানান । তারা বলেন , যোগ্য থাকলেও তারা
সমাজে সমান মর্যাদা পান না। চাকুরী পান না ।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: