মাগুরায় পৃথক সড়ক দূর্ঘটনায় দুই গৃহবধুসহ ৩জন নিহত। Magura news

বিশেষ প্রতিবেদক – আজ শুক্রবার মাগুরায় পৃথক সড়ক দূর্ঘটনায় দুই গৃহবধু সহ
তিনজন নিহত হয়েছে। এরা হলো মাগুরার শালিখা উপজেলার থৈপাড়া গ্রামের লিটন
মজুমদারের স্ত্রী স্বর্নলতা মজুমদার (২৮) , তার ভাইয়ের স্ত্রী স্বার্থী মজুমদার ( ৩৫) ও
নড়াইলের লোহাগড়ার পল্লী চিকিৎসক আব্দুল আহাদ মোল্ল্যা (৬০) ।
পুলিশ , হাসপাতাল ও এলাকাবাসী সুত্রে জানাযায় , বিকালে ৪টার দিকে মাগুরা –
ফরিদপুর সড়কের মাগুরা সদর উপজেরার কুছন্দির রামনগর ঠাকুরবাড়ি এলাকায় রাস্তার
পাশে দাড়িয়ে থাকা পথচারীদের উপর ঢাকাগামী সবজি বোঝাই ট্রাক উল্টে
২গৃহবধু আহত হয়। তাদের মাগুরা ২৫০ শর্য্যা হাসপাতালে নেয়া স্বর্নলতা মজুমদার
মারাযায়। স্বাথী মজুমদারকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। তারা একটি বিয়ের
বৌভাতের অনুষ্ঠান শেষে ফিরছিলেন। অপরদিকে জেলার মহম্মদদপুরের রাজাপুরে
নছিমনের ধাক্কায় আব্দুল আহাদ মোল্লা নামে এক পল্লী চিকিৎসক আহত হলে
তাকে মাগুরা হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় তার মৃত্যু হয় । তার বাড়ি নড়াইলের
লোহাগড়ায়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও হাইওয়ে পুলিশ কর্মর্তা ঘটনার সত্যতা
নিশ্চিত করেছেন।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: