মাগুরায় ট্রাক চাপায় দুই মটর সাইকেল আরোহী নিহত। Magura news

বিশেষ প্রতিবেদক – মাগুরা সদরের বড়খড়ি এলাকায় আজ শুক্রবার সড়ক
দুর্ঘটনায় দুই মটর সাইকেল আরোহী নিহত ও অপর একজন আহত হয়েছে। নিহতরা হচ্ছে সদরের জাগলা গ্রামের শাহাদৎ হোসেন এর ছেলে সোহাগ হোসেন (৩০) ও ঘোড়ামারা গ্রামের মোস্তফা মিয়ার ছেলে তাহারুল ইসলাম (৩০)।
প্রত্যক্ষদর্শী আব্দুল হান্নানসহ অন্যরা জানান, মাগুরা-যশোর সড়কেরবড়খড়ি এলাকায় মাগুরামুখি একটি মটর সাইকেল অপর একটি ইজিবাইকে অতিক্রমের সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মটর সাইকেলে থাকা তিন আরোহীর মধ্যে চালক ইমরান সামান্য আহতসহ সোহাগ ও তাহারুল ট্রাক চাপায় গুরুতর আহত। আহতদের চিকিৎসার জন্য দ্রæত মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হলে সোহাগ ও তাহারুল কিছুক্ষেণেল মধ্যে সেখানে মারা যান।
মাগুরা হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এস আই) আমিরুজ্জামান জানান, দুর্ঘটনায় কবলিত ট্রাকটি আটক করা হয়েছে। চালক হেলপার পালিয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: