মাগুরা প্রতিনিধি : বঙ্গবন্ধুর দর্শন , সমবায়ে উন্নয়ন এই শ্লোগানকে সামনে রেখে আজ শনিবার মাগুরায় ৪৯তম জাতীয় সমবায় দিবস ২০২০ পালিত হয়েছে।
এ উপলক্ষে সকাল ১১টায় জেলা সমবায় বিভাগ ও সমবায়ীদের পক্ষথেকে নোমানী ময়দানে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন ও বেলুর উড়িয়ে দিবসের উদ্বোধন আছাদুজ্জামান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাগুরা কেন্দ্রীয় সমবায় ব্যংকের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড,আশরাফুল আলম । বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু ।

