বিশেষ প্রতিবেদক – হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবের চতুর্থ দিনে আজ দূর্গাদেবীর মহা নবমী পূজা মাগুরার বিভিন্ন মন্ডপে সাড়ম্বরে উদযাপিত হচ্ছে। মাগুরাতে সকালে মন্ডপে মন্ডপে ভক্তদের শঙ্খ ও ঊলুর ধ্বনিতে মুখরিত হয়ে উঠে দেবী চত্বর। পূজা শেষে অঞ্জলী দেয়া এবং দেশ-জাতি ও পরিবারের মঙ্গল কামনা করে প্রার্থনা করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় শহর ও উপজেলার প্রতিটি পূজা মন্ডপে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চন্ডিপাঠ, অঞ্জলি, ভোগ, পুষ্পাঞ্জলি, যজ্ঞ ও আরতির মধ্যদিয়ে শ্রী শ্রী শারদীয় দূর্গোৎসবের মহানবমী সম্পন্ন হয়েছে।নবমী পূজায় যজ্ঞের মাধ্যমে দেবী দুর্গার কাছে সমর্পন করা হয়। সনাতন ধর্ম মতে, নবমী পূজার মাধ্যমে মানবকুলে সম্পদ লাভ হয়। ভক্তরা মায়ের কাছে দেশ, জাতি ও বিশ্বের সকল জীবের মঙ্গল কামনায় আর্শীবাদ কামনা করে। নবমী পূজায় হিন্দু ধর্মাবলম্বীরা মন্ডপে মন্ডপে অর্চনা শেষে দেবীর প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করেন ভক্তরা।
আজ সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
- শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ রাখা মামলায় দুই আসামী গ্রেপ্তার
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৩ বস্তা সার জব্দ, ২০ হাজার টাকা জরিমানা
- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চোরের উপদ্রব: অস্ত্রধারী আনসার নিয়োগে ফিরেছে স্বস্তি
- শ্রীপুরে ৩২৮ বস্তা সার জব্দ, দুই ব্যক্তির নামে মামলা
- শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

