মাগুরা প্রতিনিধি : শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। এই প্রতিপাদ্য বাস্তবায়নের লক্ষে, প্রশ্নপত্র ফাঁস রোধ, নির্ভূল ও মানসম্মত প্রশ্নপত্র প্রণয়ন বিষয়ে কলেজ শিক্ষকদের দিনব্যাপী কর্মশালা আজ সোমবার মাগুরা আসাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। যশোর শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত এই কর্মশালায় সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্ভোধন করেন। যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোল্লা আমির আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, যশোর শিক্ষা বোর্ডের প্রশ্ন ব্যাংক সেল পরিচালক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র। মাগুরা জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক, অধ্যক্ষ ও অধ্যাপক এই কর্মশালায় অংশগ্রহণ করেন। এ অনুষ্ঠানে নির্ভূল ও মানসম্মত প্রশ্ন তৈরীর জন্য ডিজিটাল স্কানার প্রশ্ন ব্যাংক ক্রয়ের জন্য ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানকে ৩০ হাজার করে মোট ৩ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়। সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এই অনুদানের টাকার চেক বিতরন করেন।
আজ সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
- শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ রাখা মামলায় দুই আসামী গ্রেপ্তার
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৩ বস্তা সার জব্দ, ২০ হাজার টাকা জরিমানা
- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চোরের উপদ্রব: অস্ত্রধারী আনসার নিয়োগে ফিরেছে স্বস্তি
- শ্রীপুরে ৩২৮ বস্তা সার জব্দ, দুই ব্যক্তির নামে মামলা
- শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ভ্যান প্রদান

