মাগুরায় শিশুকে নদীতে ডুবিয়ে হত্যা

আজ রবিবার বিকাল ৩টার দিকে মাগুরা সদর উপজেলার বারাসিয়া গ্রামের পাশ দিয়ে প্রবাহিত নবগঙ্গা নদীথেকে ডুবুরী দল মাহিদ ( ৭) নামে এক শিশুর লাশ উদ্দার করেছে। তাকে হত্যা করে তালের ডোঙ্গার সাথে বেধে নদীতে ফেল দেয়া হয়েছিল। নিহত মাহিদ মাগুরা সদর উপজেলার বারাশিয়া গ্রামের মজিরুল মোল্লার ছেলে।
পুলিশ সুত্রে জানাযায় , গত ৭ অক্টোবর ২০২০ থেকে শিশু মাহিদ নিখোঁজ হলে তার পিতা মাগুরা সদর থানায় একটি সাধারন ডায়েরি করেন। পরদিন তার বাড়িতে মোবাইলে ২০ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে ফোন আসলে সেই ফোনের সুত্র ধরে পুলিশ ৮ম শ্রেনীর ছাত্র কিশোর রোহান ও তার বাবা ইমরান আলী আসলামকে আটক করে জিঞ্জাসাবাদ করলে কিশোর রোহান পুলিশের কাছে স্বীকার করে কয়েক বছর পূর্বে মাহিদ এর পিতা মজিরুল রেহানের পিতা আসলামকে চড় মারলে তার প্রতিশোধ নিতে তাকে হত্যা করে লাশ তালের ডোঙ্গার সাথে বেধে নদীত ফেলে দেয়। তার কথা মতো পুলিশ নবগঙ্গা নদীতে খুলনা থেকে আগত ডুবুরীদল তল্লাশী চালিয়েছে আজ রবিবার বিকাল ৩টার দিকে মাহিদ এর লাশ উদ্ধার করে। পুলিশ লাশ ময়নাতদন্তের মাগুরা ২৫০ শর্য্যা হাসপাতাল মগে পাঠিয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শর্য্যা হাসপাতাল মগে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় মামলা দায়ের করা হচ্ছে। দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: