মাগুরায় শ্রীপুরে এক কৃষককে কুপিয়ে হত্যা

মাগুরা প্রতিনিধি : আজ মঙ্গলবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলার দরিবিলা গ্রামে প্রতিপক্ষের হামলায় মশিউর রহমান (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছে।
নিহতের স্ত্রী লতিফা বেগম এলাকাবাসী জানান , এলাকায় রাজনৈতিক আধিপত্য ও সামাজিক দলাদলী নিয়ে শ্রীকোল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুতাসিম বিল্লাহ সংগ্রাম ও একই ইউনিয়ন আওয়ামীলীগের অপর নেতা শ্রীকোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কুতুবুল্লাহ কুটির সমর্থকদের মধ্যে দীর্ঘ দিন বিরোধ চলে আসছে। তার স্বামী মসিউর রহমান বর্তমান ইউপি চেয়ারম্যান সংগ্রামের সমর্থক। এ কারনে প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে তাকে নানা ভাবে হয়রানি ও মারধর করে আসছে। সম্প্রতি একটি মেয়েলী ঘটনায় নিহত মশিউর রহমানের মামাতো ভাই ডলার মিয়ার সাথে প্রতিপক্ষ সামাজিক দলের মুক্তার হোসেনের সাথে বাকবিতন্ডা হয়। এ সময় মুক্তার হোসেন তাদেরকে দেখে নেয়ার হুমকি দেয়। এরই এক পর্যায়ে আজ সকালে মশিউর রহমানকে একা পেয়ে ধারালো অস্ত্রো দিয়ে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে আনার পথে সে মারা যায়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহমেদ মাসুদ জানান, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: