
বিশেষ প্রতিবেদক : আজ সোমবার আরও ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত হলো ৬৭৮ জন ।
মাগুরা সিভিল সার্জন অফিস সুত্রে জানাযায় , মাগুরায় আজ সোমবার আরও ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে পৌর সভায় ৬জন , সদর উপজেলায় ২জন, মহম্মদপুরে ৩ জন মোট ১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হন। তাদের করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। এনিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৬৭৮ জন । মৃত্যু হয়েছে ১৩জন । সুস্থ হয়েছে ৪৯৯ জন। হোম আইসোলেশনে আছেন ১৪৩ জন ।

