
মাগুরা প্রতিনিধি : আজ শনিবার মাগুরায় নানা আয়োজনে মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে সকাল সাড়ে ৭টায় জেলা প্রশাসনের পক্ষথেকে আয়োজিত নোমানী ময়দানে বঙ্গ বন্ধুর প্রতিকৃতিতে মাগুরা -১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর , মাগুরা -২ আসনের সংসদ সদস্য ড. বিরেন শিকদার , জেলা প্রশাসক ড. আশরাফুল আলম , পুলিশ সুপার খান মো: রেজোয়ান , আওয়ামীলীগ , মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন রাজনৈতিক দল , বিভিন্ন সরকারী দপ্তর, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল শ্রদ্ধা নিবেদন করা হয় । এরপর সকাল ৮টায় আছাদুজ্জামান মিলনায়তনে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয় । বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল, মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয় ।

