
মাগুরা প্রতিনিধি : আজ বুধবার দুপুরে শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে মাগুরায় ক্ষুদ্র-নৃতাত্বিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় ঘর নির্মান উদ্ধোধন, বাই সাইকেল ও শিক্ষা বৃত্তির চেক বিতরন করেন সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
মাগুরা সদর উপজেলা পরিষদ আয়োজিত ক্ষুদ্র-নৃতাত্বিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় ভুমিহীন ক্ষুদ্র-নৃতাত্বিক জনগোষ্ঠীর মধ্যে ১০ টি ঘর প্রদান, অসহায় ৪০ জন ছাএীর মাঝে ৪০ টি বাই সাইকেল ও ১৩১ জন ছাএ-ছাএীদের মাঝে শিক্ষা বৃত্তির মোট ২৭ লক্ষ ১০ হাজার টাকার চেক বিতরন করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান এর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তৃতা করেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু নাছির বাবলু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবুল ফকির ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একই স্থানে নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের অনুকুলে বরাদ্ধকৃত উপহার ২৪৯ জন শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীদের মাঝে মোট ১০ লক্ষ ৮০ হাজার টাকার চেক বিতরন করা হয়। শিক্ষকদের মাঝে ৫ হাজার ও কর্মচারীদের মাঝে ২ হাজার ৫শত টাকা হারে প্রদান করা হয়।

