
মাগুরা প্রতিনিধি : জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯০ তম জন্মবার্ষিকী আজ মাগুরায় পালিত হয়েছে। দিন টি পালন উপলক্ষে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরন অনুষ্ঠান ডিজিটাল পদ্ধতিতে উদ্ধোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজওয়ান, ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবু নাছির বাবলু সহ জেলা পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহাবুবুর রহমান এর সভাপতিত্বে মাগুরা জেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ২৪ জন অসহায় দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন ও ২০ জন অসহায় দরিদ্র মহিলাদের মাঝে ৪০ হাজার টাকা আর্থিক অনুদান বিতরন করেন।

