
বিশেষ প্রতিবেদক : মাগুরায় আজ বুধবার আরও ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪৯৩ জন ।
মাগুরা সিভিল সার্জন অফিস সুত্রে জানাযায় , মাগুরায় আজ বুধবার আরও ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে পৌর এলাকায় ১৮জন , সদর উপজেলায় ১জন, শালিখায় ৪জন এবং শ্রীপুরে ৩জন মোট ২৬জন করোনা ভাইরাসে আক্রান্ত হন। তাদের করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। এনিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪৯৩ জন । মৃত্যু হয়েছে ১০জন । সুস্থ হয়েছে ৩৬০ জন।

