মাননীয় প্রধানমন্ত্রীর মাগুরা সফর উপলক্ষে প্রস্তুতি সভা

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাগুরা সফরকে সফল করতে শনিবার মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি।

সভায় জানানো হয়, প্রধানমন্ত্রীর আগমনকে সফল করার লক্ষে নিরাপত্তা, সড়ক ব্যবস্থাপনা, শহর আলোকিতকরণ, ব্যানার ফেস্টুন ও বিলবোর্ড, হেলি প্যাড ও অভ্যন্তরিণ রাস্তা মেরামত, বিদ্যুৎ ও পানি ব্যবস্থাপনা, ফলক ও মঞ্চ প্রস্তুতকরণসহ বিভিন্ন কার্যক্রম সফল করতে পৃথক পৃথক কমিটি গঠন করা হয়েছে বলে সভায় জানানো হয়।

প্রস্তুতি সভায় জেলা প্রশাসক মাহবুবর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুনিবুর রহমান, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহাজ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু পঙ্কজ কুন্ডু, সিভিল সার্জন ডা. সাদউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল প্রমুখ।

সভায় জেলার বিভিন্ন সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শীর্ষ রাজনৈতিক ব্যক্তিবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: