‘হুইলস ফর গ্রিন’- মাগুরা হয়ে ঢাকার পথে ভারতের রাজ পান্ডে

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

বাংলাদেশসহ বিশ্বের অন্তত ২০০টি দেশে পরিবেশ সুরক্ষার সবুজ বার্তা পৌঁছে দিতে চান ভারতের হরিয়ানা রাজ্যের ভুনা গ্রামের আয়ুর্বেদিক চিকিৎসক রাজ পাণ্ডে (৩৭)। সাত মাসে ভারত ও শ্রীলঙ্কার বিভিন্ন এলাকা ঘুরে শুক্রবার যশোরের বেনাপোল সীমান্তপথে বাংলাদেশে এসেছেন তিনি। একই দিন রাতে মাগুরায় অবস্থান করে শনিবার সকালে বাইসাইকেলে যাত্রা করেন ঢাকার উদ্দেশে।

রাজের লক্ষ্য, সারা বিশ্বে বাইসাইকেল দিয়ে অন্তত দুই লাখ কিলোমিটার পথ ঘুরে দুই কোটি মানুষের কাছে পরিবেশ সচেতনতার বার্তা দেবেন। এ কাজের জন্য তিনি সময় ধরেছেন ১০ বছর। আর এ ১০ বছর তিনি থাকবেন তাঁর প্রিয় বাইসাইকেলের ওপর।

রাজ মনে করেন, তাঁর লক্ষ্যমাত্রার অন্তত ১ শতাংশ মানুষ যদি সচেতন হয়, তবু তাঁর এ বিশ্ব ভ্রমণ সার্থক হবে। তিনি তাঁর এই ভ্রমণের নাম দিয়েছেন ‘হুইলস ফর গ্রিন’। এরই মধ্যে তিনি ভারতের পাঁচ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে সবুজায়নের নানা দিক নিয়ে আলোচনা করেছেন।

আয়ুর্বেদিক এ চিকিৎসক বলেন, ‘আমি পরিবেশের পাশাপাশি মানুষ কিভাবে আজীবন সবুজ থাকতে পারে—এ ধরনের কিছু বার্তা নিয়ে সমানভাবে কাজ করছি। কারণ পরিবেশের প্রধান উপাদান মানুষ। মানুষের জন্যই এ পৃথিবী। আর উভয়কে বাঁচাতেই তার এই বিশ্ব ভ্রমণ।’

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: