মাগুরা প্রতিনিধি : করোনা ভাইরাসের কারনে অনুষ্ঠান বন্ধ থাকায় সাংস্কৃতিক কর্মীরা বিভিন্ন্ সমস্যার কারনে মানবেতর জীবন যাপন করছে।
আজ সোমবার দুপুরে মাগুরা টাউন হল ক্লাব মিলনায়তনে জেলা প্রশাসনের সহযোগীতায় সাংস্কৃতিক কর্মীদের মধ্যে প্রনোদনার অর্থ প্রদান করেছে। জেলার ২৭জন সাংস্কৃতিক কর্মীর মধ্যে এই আর্থিক প্রনোদনা প্রদান করা হয়। মাগুরা টাউন হল ক্লাবের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান । বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক শামীম খান, হাউন হলক্লাবের সাধারন সম্পাদ জাহেদ বিন কবির নিশান । প্রধান অতিথি সাংস্কৃতিক কর্মীদের হাতে প্রনোদনার অর্থ তুলে দেন । অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আজ সোমবার, অক্টোবর ২৬, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর: মুগ্ধ হাজারো দর্শক
- শ্রীপুর প্রেস ক্লাবের তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
- শ্রীপুরে বিজয়া দশমীর রাতে মদপানে দুই জনের মৃত্যু
- শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১ জনের মৃত্যু! আহত-৬
- শ্রীপুরে নবাগত ইউএনও'র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
- শ্রীপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- নদীর বুকেই কেটেছে জীবনের ছয়টি দশক, বয়সের ভারে নুয়ে পড়লেও থামেনি রনজিতের বৈঠা
- শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার



