আতঙ্ক নয়, সচেতনতার মাধ্যমেই হবে প্রতিরোধ

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের বিস্তার নিয়ে জানা অজানা আতঙ্কে স্থবির হয়ে পড়েছে মাগুরার জনপদ। মাগুরাবাসি, সংকটময় এ সময়ে পাশে থাকুন মাগুরার। আপনার সহযোগিতা ও মূল্যবান পরামর্শ মাগুরা জেলার করোনা প্রতিরোধে সহায়ক হতে পারে।

করোনাভাইরাসের বিস্তার রোধে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার ও মানবিকতা প্রদর্শনের পরামর্শ দিয়েছেন মাগুরার আলোচিত যুবনেতা ও সমাজসেবক কামরুল ভূইয়া।

”মহাসংকটময় এ সময়ে এমুহূর্তে সবচেয়ে প্রয়োজন মানবিকতা ও পারষ্পরিক সৌহার্দ্যবোধ। বৈশ্বিক এ সংকট মোকাবিলায় আমাদের প্রথম দায়িত্ব নিজেকে সুরক্ষিত করা। তাই প্রথমেই নিজেকে ও পরিবারকে সুরক্ষিত করুন। সংক্রমণ প্রতিরোধে যেকোনো সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে নিয়মিত হাত ধোয়া হচ্ছে সবচেয়ে কার্যকরী উপায়। যা আপনাকে সবসময়েই সুরক্ষিত ও নিরাপদ রাখবে।

চারপাশের হাজারটা মন্তব্য শুনে বিভ্রান্তি নয়! নির্দেশনা অনুযায়ী যথাযথ সাবধানতা অবলম্বন করুন। স্বেচ্ছায় হোম কোয়ারেনটাইনে থেকে নিজে নিরাপদে থাকুন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। নিজেকে নিজে নিরাপদ রাখুন, তাহলে সবাই নিরাপদ, দেশ নিরাপদ।”

– কামরুল ভূইয়া
যুবনেতা ও সমাজসেবক, মাগুরা।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: