মাগুরায় বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক আটক

মাগুরানিউজ.কমঃ 

বিশেষ প্রতিবেদক –

মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতাল এলাকায় গ্রাম বাংলা হোটেল এন্ড রেস্টুরেন্ট থেকে একটি বিদেশী পিস্তলসহ সবুজ হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে মাগুরা গোয়েন্দা পুলিশ। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে তাকে আটক করে ডিবি। সবুজ চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার ভাটরা শিবপুরের হাজী বাড়ির আব্দুল মান্নানের ছেলে।

মাগুরা ডিবি পুলিশের ওসি নাসির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের মধ্যে গ্রাম বাংলা নামে একটি খাবার হোটেলে অবস্থানকালে সবুজের ব্যাগ তল্লশী করা হয়। এসময় তার কাছ থেকে একটি চায়না পিস্তল ও ১ রাউন্ড গুলি জব্দ করা হয়।

পরে মাগুরা ডিবি পুলিশের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদকালে সে জানায় তার নামে ২টি ফেনসিডিল এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে। পুলিশের ধারণা আটক সবুজ হোসেন একজন পেশাদার একজন অস্ত্র ব্যবসায়ী। এ ব্যাপারে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: