মাগুরানিউজ.কমঃ
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠিত হচেছ। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিনত হবে। বেকার যুবকদের কাজের সাথে সম্পৃক্ত করতে আইসিটিতে ব্যাপক সম্ভবনার সৃষ্টি হয়েছে।
আজ মাগুরা নোমানী ময়দানে অনুষ্ঠিত লার্নিং এন্ড আর্নিং মেলায় প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি একথা বলেন।
এ খাতে অাত্মকর্মসংস্থানের মাধ্যমে প্রধানমন্ত্রীর ঘোষিত ২০৪১ সালের উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় অবদান রাখবে বলে তিনি এসময় আশা প্রকাশ করেন।
প্রধান অতিথি হিসেবে বেলা সাড়ে ১১ টায় মেলার উদ্বোধন করেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের সহযোগিতায় বে-সরকারি সংস্থা ‘ইভেন টাস’ বাংলাদেশ দিন ব্যাপি এই মেলার আয়োজন করে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন লার্নিং এন্ড আর্নিং ডেভলমেন্ট প্রকল্পের পরিচালক (উপ-সচিব) তপন কুমার নাথ, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, পৌরসভার চেয়ারম্যান খুরশীদ হায়দার টুটুল, ক্যাপাসিটি বিল্ডিং সার্ভিস গ্রুপের কো-অর্ডিনেটর খন্দকার হাসানুজ্জামান, ইভেন টাস বাংলাদেশের সিইও মিজানুর রহমান বিজয় প্রমুখ।
মেলায় মোট ৪০টি স্টলে লার্নিং এন্ড আর্নিং বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরা হয়।


