মাগুরানিউজ.কমঃ
মাগুরাতে জমে উঠেছে শীতের পুরাতন কাপড় বিক্রি। রাস্তার ধারে পরিত্যক্ত স্থানে ও বিভিন্ন বন্ধ দোকানের সামনে পুরাতন কাপড়ের পসরা বসিয়েছে দোকানীরা। আর এসব দোকানীদের সারা বছর দেখা না মিললেও শীতের আগমনী বার্তায় দেখা মেলে এদের।
বছরের বেশীর ভাগ সময় তারা বিভিন্ন পেশায় নিয়োজিত থাকলেও শীতের প্রায় ৪/৫ মাস তারা ফুটপাতে পুরাতন কাপড় বিক্রি করে তাদের সংসার চালান। আর এ সব ফুটপাতের কাপড় বিক্রেতাদের কদর সব চেয়ে বেশী গরীব মানুষের নিকট।


