মাগুরানিউজ.কমঃ
মাগুরার বাজারে মৌসুমি সবজির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ছোট মাছের দাম। কেজিতে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি হচ্ছে পুঁটি, মলা, টেংরা ও পাবদা’সহ সবধরনের ছোট মাছ। বেশিরভাগ ছোট মাছই ৪০০ টাকার কাছাকাছি।
দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতারা সরবরাহ কমের কথা বললেও তা মানতে নারাজ ক্রেতারা। তবে, দাম নিয়ে ক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
স্থিতিশীল রয়েছে মৌসুমি সবজির দাম। বেগুন, লাউ ও ফুলকপি’সহ সবধরনের সবজি বিক্রি হচ্ছে আগের দামেই।


