সুখবর মাগুরা- বাল্যবিবাহ ও ভিক্ষুকমুক্ত মাগুরা সদর!

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

আজ মাগুরা সদর উপজেলাকে আজ বাল্যবিবাহ ও ভিক্ষুকমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। সদরের হাজীপুর হাইস্কুল মাঠে এ উপলক্ষ্যে আয়োজিত গণসমাবেশে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুস সামাদ প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিকভাবে এ ঘোষনা করেন।

জেলা প্রশাসক মুহঃ মাহবুবর রহমানের সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ আকরাম আল-হোসেন, ডিডিএলজি খোন্দকার আজিম আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, অতিঃ পুলিশ সুপার তারিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রুস্তম আলী, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, ইউএনও সদর মোঃ ইয়ারুল ইসলাম।

সদর উপজেলা ইউএনও মোঃ ইয়ারুল ইসলাম এ সময় জানান- সদর উপজেলার ১২টি ইউনিয়নের চিহিৃত ৩০৭ জন ভিক্ষুককে পুনর্বাসনের জন্য গাভী, ছাগল, হাস-মুরগি, রিক্সা, ভ্যান, সেলাই মেশিন, ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে। এ ছাড়াও যোগ্যতানুসারে বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধিভাতা, ভিজিডি কার্ড দেয়া হয়েছে।

মাগুরা সদর উপজেলা পরিষদ ও হাজীপুর ইউপি যৌথভাবে এই গণসমাবেশের আয়োজন করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: