মঙ্গলবার সকাল ৮টা থেকে সকাল সাড়ে নয়টা পর্যন্ত ই-টোকেন ছাড়া মেডিকেল, ব্যবসায়ী ও ৬৫ বয়োসোর্ধের ভিসা আবেদনকারীর আবেদন জমা নেয়া হবে। অন্যান্য ভিসার আবেদন প্রচলিত আইনে জমা নেয়া হবে সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত। বিকেল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভিসা ডেলিভারি দেয়া হবে। ই-টোকেন প্রথা নিয়ে ব্যবসা হচ্ছে জানিয়ে, এ প্রথা বিলুপ্তির দাবি জানিয়েছেন আবেদনকারীরা।


