শপথ গ্রহণে মাগুরা জেলা পরিষদে নির্বাচিত সদস্যরা

মাগুরানিউজ.কমঃ
mnওয়েব প্রতিবেদক-
প্রথমবারের মতো নির্বাচিত জেলা পরিষদের সদস্যরা বুধবার শপথ গ্রহণ করেছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এমপি সকাল সাড়ে ১০টায় ও বেলা সাড়ে ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দুই পর্বে আনুষ্ঠানিকভাবে জেলা পরিষদের নবনির্বাচিত এই সদস্যদের শপথ বাক্য পাঠ করান। 
 
খন্দকার মোশাররফ হোসেন প্রথমে সকাল সাড়ে ১০টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৫৫৮ জন জেলা পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান। 
 
পরে তিনি বেলা সাড়ে ১১ টায় রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের জেলা পরিষদের ৬১১ জন নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
 
এলজিআরডি সচিব আবদুল মালেক অনুষ্ঠান পরিচালনা করেন। তিনি শপথ অনুষ্ঠানে জানান, সম্প্রতি অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে ১১৬৯ জন সদস্যের গেজেট প্রকাশিত হয়েছে, যাদের শপথ আজ অনুষ্ঠিত হচ্ছে।
 
জেলা পরিষদের ১৩১ বছরের ইতিহাসে এটিই ছিল জেলা পরিষদের প্রথম সরাসরি নির্বাচন। আইনি জটিলতার কারণে কুষ্টিয়া ও বগুড়া জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এছাড়া তিন পার্বত্য জেলা পরিষদের নির্বাচন পৃথক আইনে অনুষ্ঠিত হয়।
 
ইসি সূত্র আরো জানিয়েছে, এদিকে প্রথমবারের মতো নির্বাচিত ৫৯ জেলা পরিষদের চেয়ারম্যানরা গত ১১ জানুয়ারি শপথ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে তাদেরকে শপথ বাক্য পাঠ করান।
 
শপথগ্রহণ অনুষ্ঠানে সংসদ সদস্যবৃন্দ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বাসস।
ছবি- সৌজন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: