মাগুরানিউজ.কমঃ
মাগুরার আইয়ুব বাচ্চু ভক্তদের বেজায় উচ্ছাস। মুখে মুখে একই কথা- দেখা হবে মাগুরায়। বাংলাদেশের ব্যান্ড জগতের জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তিত্বদের একজন আইয়ুব বাচ্চু আন্তর্জাতিকভাবে বিখ্যাত এলআরবি ব্যান্ড দলের লিড গিটারিস্ট ও ভোকাল।
১৯ জানুয়ারী বৃহস্পতিবার মাগুরায় বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী ২০১৭ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের কথা রয়েছে শিল্পীর। আইয়ূব বাচ্চুর অপেক্ষায় এখন মাগুরার হাজার হাজার তরুণ।
ইতিমধ্যে মাগুরা সরকারি কলেজ চত্বরে শেষপর্যায়ের কাজ চলছে মঞ্চ ও প্যান্ডেলের। অনুষ্ঠান উপভোগের জন্য সবাইকে আমন্ত্রন জানিয়েছে মাগুরা জেলা ছাত্রলীগ।


