মাগুরানিউজ.কমঃ
মাগুরা-নড়াইল সড়কের ময়েনখোলা এলাকায় বাস খাদে পড়ে ছয় মাসের এক শিশুসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে বাসটি (ঢাকা মেট্রো-জ ১১-০৪৪০) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত পঙ্কজ মজুমদারের (৫০) বাড়ি নড়াইলের নালিয়া গ্রামে এবং ছয়মাসের শিশু সন্তান আরাফাত মাগুরা জেলার কালিশংকরপুর গ্রামের মিরাজ হোসেনের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।


