মাগুরায় জারবেরা চাষে লাখ টাকার হাসি

মাগুরানিউজ.কমঃ
mnবিশেষ প্রতিবেদক-
পৃথিবীব্যাপী সবচেয়ে জনপ্রিয় কাট ফ্লাওয়ার (Cut Flower) হল জারবেরা। পৃথিবীর অন্যান্য দেশের মত বাংলাদেশেও এর ব্যাপক চাহিদা রয়েছে। তাই আজকাল যেকোনো ফুলের দোকানে গেলেই সহজেই সবার নজর কাড়ে বাহারি রঙের জারবেরা।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট জারবেরা ফুলের বারি জারবেরা-১ ও বারি জারবেরা-২ নামের দুটি জাত উদ্ভাবন করেছে। বাংলাদেশের মাগুরা, টাঙ্গাইল, শ্রীপুরসহ বিভিন্ন স্থানে এই ফুলের বাণিজ্যিক চাষ হচ্ছে। এতে কৃষকরা লাভবান হচ্ছে।

মাগুরা হর্টিকালচার সেন্টারের কর্মকর্তা কৃষিবিদ আমিরুল ইসলাম বলেন, বর্তমানে মাগুরার কৃষকেরা ফুল চাষে আগ্রহ দেখাচ্ছেন। আমাদের সেন্টার থেকে অনেকেই নতুন নতুন দেশি-বিদেশি ফুলের চারা সংগ্রহ করছেন। টিস্যু কালচারের মাধ্যমে জারবেরা ফুলের চাষ খুবই লাভজনক।

এক বিঘা জমিতে সারা বছর ধান, পাট, সবজিসহ অন্যান্য ফসলের চাষ করলে ৫০ হাজার টাকার বেশি পাওয়া যায় না। কিন্তু জারবেরা চাষে সমপরিমাণ জমি থেকে খরচ বাদে পাওয়া যায় পৌনে ছয় লাখ টাকা।

সদর উপজেলায় এ বছর প্রায় ২০ একর জমিতে ফুল চাষ হয়েছে বলে এই কর্মকর্তা জানান।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: