‘কাত্যায়নী পূজা’র শুভেচ্ছা জানিয়েছে ‘মাগুরা জেলা সনাতন কল্যান সমিতি, ঢাকা’

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

মাগুরার অনন্য বিশ্বসেরা আয়োজন কাত্যায়নী পূজা। যা এখন সম্প্রীতির কাত্যায়নী উৎসবে পরিনত হয়েছে।  শনিবার ২ নভেম্বর ষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হবে উৎসবের আয়োজন।

সম্প্রীতির কাত্যায়নী পূজা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে ঢাকায় বসবাসরত মাগুরা জেলার সনাতন ধর্মাবলম্বীদের সম্মিলিত সংগঠন ‘মাগুরা জেলা সনাতন কল্যাণ সমিতি, ঢাকা’।

আজ সন্ধায় পাঠানো শুভেচ্ছা বার্তায় সংগঠনের সাধারন সম্পাদক ডাঃ রাহুল মিত্র সবাইকে উৎসবের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘‘সম্প্রীতির বার্তা দিতেই মাগুরাতে কাত্যায়নী পূজার আয়োজন। এ পূজাকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে মাগুরাতে। আর সময়ের সাথে মাগুরার কাত্যায়নী পূজা রীতিমতো সৌহার্দের কাত্যায়নী উৎসবে পরিনত হয়েছে। প্রত্যাশা করি অনন্তকাল এমনি করেই সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ধর্মীয় উৎসবের বৈচিত্র্য অটুট থাকুক আমাদের মাঝে। উৎসবের আনন্দ সবার জন্যই সমান হোক। সব অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয় হোক। সবাইকে কাত্যায়নী উৎসবের শুভেচ্ছা।”

শুভেচ্ছা বার্তায় সংগঠনের সহঃ সভাপতি উজ্জল কান্তি বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য ডাঃ বিনয় কুমার দাস, সনৎ কুমার সেন, পবিত্র কুমার ঘোষ, ডাঃ মৃন্ময় কুমার বিশ্বাস, যুগ্মঃ সাধারন সম্পাদক – লিপন ঘোষ, কোষাধ্যক্ষ অসীম সাহা, সাংগঠনিক সম্পাদক অরুপ বৈদ্য, সহঃ সাংগঠনিক সম্পাদক হিমাদ্রী শেখর হালদার, দপ্তর সম্পাদক শ্যামল কুমার বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনেষ অধিকারী, মহিলা বিষয়ক সম্পাদিক শ্রাবণী বিশ্বাস, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অভিজিৎ অধিকারী, সমাজ কল্যাণ সম্পাদক প্রনয় বিশ্বাস, যুব ও ছাত্র বিষয়ক সম্পাদক মিথুন অধিকারী ও শিক্ষা বিষয়ক সম্পাদক বিজন কুমার সাহা সবাইকে কাত্যায়নী পূজার শুভেচ্ছা জানানোর পাশাপাশি সবার উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করেছেন।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: