মাগুরানিউজ.কমঃ
সারাদেশের সাথে মাগুরায় আজ সোমবার সকাল ১০টা থেকে একযোগে শুরু হয়েছে এসএসসি, এসএসসি ভকেশনাল ও দাখিল পরীক্ষা।
মাগুরা জেলা প্রশাসনের কার্যালয়ের শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিষ্ট্রেট সুমি আক্তার জানান, জেলার ৪ উপজেলার ২৯ টি কেন্দ্রে মোট ১৩ হাজার ৯৭৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করছে।
কেন্দ্র ও কেন্দ্রের বাইরে সুষ্ট, শান্তিপুর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার জন্য শিক্ষা বিভাগ, জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।


