মহম্মদপুরে এবার পাশবিকতার শিকার ৫ বছরের শিশু, অভিযুক্ত আটক

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরার মহম্মদপুরে এবার পাঁচ বছর বয়সের এক শিশু বলাৎকারের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে এ ঘটনার পর রাতে মুকুল মুন্সী (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরীকুল ইসলাম গণমাধ্যমে বলেন, ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে কয়েক দিন আগে শিশুটি তার মা-বাবার সঙ্গে মহম্মদপুরের বড়রিয়া গ্রামে নানার বাড়ি বেড়াতে আসে।

শনিবার বিকেল পাঁচটার দিকে শিশুটি তার ভ্যানচালক মামার সঙ্গে ধোয়াইল বাজারে আসে। শিশুটিকে ভ্যানে বসিয়ে রেখে তার মামা বাজারের ভেতরে যান। এ সময় মুকুল মুন্সী নামের প্রতিবেশি যুবক চকলেট ও ১০০ টাকার একটি নোট দিয়ে শিশুটির সঙ্গে খাতির জমায়। একপর্যায়ে মুকুল শিশুটিকে ফুসলিয়ে বাজারের পাশের পাটখেতে নিয়ে বলাৎকার করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে মুকুল পালিয়ে যায়। পরে শিশুটিকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

ওসি বলেন, শিশুটির নানার বাড়ির পাশেই কৃষি শ্রমিক মুকুলের বাড়ি। মুকুল বিবাহিত। সন্ধ্যার পর শিশুটিকে নিয়ে তার বাবা-মা, নানা ও মামা থানায় আসেন। ঘটনাটি জানার পর রাত সাড়ে ৯ দিকে এসআই জামাল মুকুলকে তার বাড়ি থেকে আটক করেছে।

ওসি বলেন, এ ঘটনায় শিশুটির মা আলোমতি বাদী হয়ে মামলা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: