মাগুরায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নে এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে থানায় মামলা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

শনিবার মহম্মদপুর থানায় ওই ছাত্রীর মা বাদি হয়ে প্রতিবেশি এক যুবককে আসামী করে মামলাটি দায়ের করেন। 

একই দিনে শ্লীলতাহানির ঘটনা নিশ্চিত হওয়ার পরীক্ষা করাতে ওই স্কুলছাত্রীকে মাগুরা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

ছাত্রীর মায়ের অভিযোগে পুলিশ সূত্রে জানা যায়, বালিদিয়া ইউনিয়নের ঘোষপুর গ্রামের আবদুল বারিক মোল্যার ছেলে নূর ইসলাম এবার এইচএসসি পরীক্ষা শেষ করে কোচিংয়ের জন্য ঢাকায় যান। শুক্রবার তিনি বাড়িতে আসেন। এরপর রাত ১১টার দিকে ওই ছাত্রীকে শ্লীলতাহানি করে পালিয়ে যান।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম মামলা হওয়ার বিষয়টি জানিয়ে বলেন, ধর্ষণের পরীক্ষার জন্য মেয়েটিকে হাসপাতালে পাঠানো হয়েছে।

পরীক্ষার প্রতিবেদন পাওয়া সাপেক্ষে ও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: