মহম্মদপুরে সহপাঠিকে উত্যক্ত করায় স্কুল ছাত্রের সাজা

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

সহপাঠীকে উত্ত্যক্ত করায় দশম শ্রেণির এক ছাত্রকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে মাগুরার মহম্মদপুরে এ ঘটনা ঘটেছে।

মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চৌধুরী রওশন ইসলাম গণমাধ্যমে জানিয়েছেন, উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের মহেষপুর গ্রামের দাউদ মিয়ার ছেলে সোলাইমান মিয়া ওরফে আজাহার (১৫) পার্শ্ববর্তী লক্ষ্মীপুর গ্রামের এক ছাত্রীকে প্রায়শই উত্ত্যক্ত করত। দুইজনই ঝামা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

আজাহার আজ ভোরে ওই সহপাঠীর বাড়িতে গিয়ে কথা বলার চেষ্টা করলে এ সময় বাড়ির লোকজন তাকে ধরে মারধর করে বেঁধে রাখেন। পরে এলাকার লোকজন খবর দিলে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চৌধুরী রওশন ইসলাম ও অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে আজাহারকে উদ্ধার করেন।

ছাত্রীর পরিবারের অভিযোগ আজাহার প্রায়ই ওই ছাত্রীকে উত্ত্যক্ত করত।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম বলেন, আজাহার এ ধরনের কাজ আর করবে না বলে মুচলেকা দিয়েছে তার পরিবার। ১০০০ টাকা জরিমানা করে কিশোরকে তার পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: