মাগুরায় কলেজ ছাত্রের আত্মহত্যা!!!

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক –

মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের চররামপুর গ্রামে শনিবার বিকেলে সৎ মা ও সৎ ভাইদের ওপর অভিমান করে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে শাহীন মোল্যা (২০) নামে এক কলেজছাত্র। সে ওই গ্রামের কৃষক গোলাম রসুল মোল্যার ছেলে।

জানা যায়, পার্শ্ববর্তী ফরিদপুর জেলার ভাঙ্গা কলেজের ভূগোল বিষয়ে অনার্স প্রথম বর্ষের ছাত্র শাহীন সৎ বাবার সংসারে বেড়ে উঠেছিল। আজ বিকাল ৩টার দিকে সামান্য কারণে সৎ ভাইয়েরা মিলে তাকে মারপিট করে। এ সময় সে অভিমান করে ঘরে ঢুকে আড়ার সঙ্গে গলায় দড়ি দেয়।

কিছুক্ষণের মধ্যে পরিবারের লোকজন টের পেয়ে দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে। পরে স্থানীয় চিকিৎসক এসে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, প্রাথমিক খবর পেয়ে মহম্মদপুর থানার এসআই নুরুজ্জামান ঘটনাস্থলে গেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: