মাগুরার গ্রামগঞ্জে আমের কেজি ২-৫ টাকা!

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরার বিভিন্ন স্থানে ঝরে পড়া কাঁচা আম ২-৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। জেলার বিভিন্ন গ্রামে ও বাজারে এই দামে আম বিক্রি হচ্ছে গত দুইদিন ধরে।

গত বুধবার রাতে জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া বাতাসে আম ও লিচু ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার ওসব আম কুড়িয়ে ২-৫ টাকা কেজি ধরে বিক্রি করতে দেখা যায় অনেককে।

এ বিষয়ে সদর উপজেলার ইছাখাদা গ্রামের আম বাগান মালিক ময়েন উদ্দিন বলেন, আমার আম বাগানে প্রতিটি গাছে ব্যাপক আম ছিল। হঠাৎ এই বাতাসে কিছুটা ক্ষতি করে দিল। তাই সেই আমগুলো বিক্রি করছি।

ইছাখাদা এলাকায় রফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ী বলেন, আমরা বরাবর ঝড়ে পড়া আম কিনে ঢাকায় চালান করি। বৃহস্পতিবার দেড় টাকা থেকে দুই টাকা দরেও আম ক্রয় করছি।

একই এলাকার বিক্রেতা শাহীন বলেন, আমি বাগান পাহাড়াদার। ঝড়ে পড়া আম কুড়িয়ে বিক্রি করছি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: