মহম্মদপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরা মহম্মদপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। আজ সোমবার সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদমিনারের সামনে থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

র‌্যালী শেষে উপজেলা সম্মেলনকক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. আব্দুল মান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আমিনুর রহমান কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ওসমান আলী, কাজী সালিমা হক মহিলা কলেজের অধ্যক্ষ মো: আমিমুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী রেজা খোকন প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন বালিদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: মফিজুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো: হাবিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো: ঈদুল শেখ, প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি মো: কামরুল হাসানসহ অনেকে।

অনুষ্ঠানটি সার্বিকভাবে সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: শামসুর রহমান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: