মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
সূর্য মামা কই ?
সকাল বেলা আলোর হেলা সূর্য মামার দেখা নাই,
হার কাঁপানো মাঘের শিতে এখন বল কোথা যাই!
মামা তুমি কোথায় আছো কোন ভয়েতে লুকিয়ে,
শীতের ভয়ে আত্না কাপেঁ যায় গলা শুকিয়ে যে!
মাগুরা ও আশপাশের এলাকায় শীতের প্রকোপ বাড়ছে। ভোরে কুয়াশায় ঢেকে যাচ্ছে পথঘাট, মাঠপ্রান্তর। রাতে শিশির ঝরছে। জনজীবনে শীতের প্রভাব পড়তে শুরু করেছে। গরিব মানুষের দুর্ভোগ বাড়ছে। বেশ বেলা হলে সূর্যের দেখা মিলছে। আজ সূর্যের ঘুম ভেঙ্গেছে বেলা প্রায় ১০টায়।
এদিকে হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। কোথাও কোথাও ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে।
Like this:
Like Loading...