মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বৃহস্পতিবার দুপুরে হিজাব ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে মাওলানা আব্দুস শুকুর (রহঃ) ফাউন্ডেশনের সৌজন্যে “হিজাব নারীর পর্দা ও সৌন্দর্য্য” শীর্ষক আলোচনা সভা ও ছাত্রীদের মাঝে হিজাব বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মহম্মদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামারবাড়ি নেছারিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ (অবঃ) এ টি এম রেজাউল হক।
এসময় আরো উপস্থিত ছিলেন মসজিদ সেন্টমেরিস, সিডনির ইমাম ও হিজাব ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান হাফেজ মোঃ আবু হুরায়রা, মহম্মদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আবু মঈন মো: রুহল আমীন প্রমুখ।


