আম নিয়ে এবছরও আশাবাদি মাগুরা

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

ক’দিন আগেও গাছের শাখা-প্রশাখায় শোভা ছড়াচ্ছিল স্বর্ণালী মুকুল। সেই গাছের শাখে শাখে দানা বেঁধে উঠেছে আমের সবুজ গুটি। মাথার উপর সূর্য উঠতেই আমগাছের সবুজ পাতাগুলো চিকচিক করে উঠছে। তার ফাঁক দিয়েই উ‍ঁকি দিচ্ছে ঝাঁক ধরে থাকা গুটি।

ফাল্গুনী ভোরের ছেড়ে যাওয়া শিশিরবিন্দুতে ভিজে প্রতিটি ডালের গুটি আরও উজ্জ্বল সবুজ হয়ে উঠেছে। রাতে শীত আর দিনের গরম আবহাওয়ায় যেনো খাপ খাইয়ে উঠেছে আমের ছোট্ট দানাগুলোও। আমচাষি এবং সংশ্লিষ্ট কৃষি সম্প্রসারণ অধিদফতর এবছর আমের বাম্পার ফলনের আশা করছে।

মাগুরাতে এখন পর্যন্ত মুকুল ও গুটি ঝরার মতো কোনো ক্ষতির মুখে পড়েননি চাষিরা। সংশ্লিষ্টদের বক্তব্য, প্রাকৃতিক দুর্যোগ না হলে এবং সময়মতো পরিচর্যা হলে চলতি মৌসুমে আমের ভালো ফলন হবে। আর এ কারণেই আশায় বুক বেধে আমচাষিরা শুরু করেছেন পরিচর্যা। তাদের আশা, চলতি মৌসুমে তারা আম থেকে অর্থনৈতিকভাবে লাভবান হবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: