মাগুরানিউজ.কমঃ
মাগুরায় আবারো পাটকাঠি বোঝাই ট্রাকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।মহম্মদপুরের নহাটায় আজ সোমবার সন্ধা ৭টার দিকে নহাটা প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ দূর্ঘটনা ঘটে।
অনেক উচু করে পাটকাঠি বোঝাই করার কারনে বিদ্যুতের তারের সাথে লেগে এ দূর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয়রা আরো জানিয়েছেন- আগুন লাগতে দেখে চালক ট্রাকটিকে পাশের একটি খালি মাঠে নিয়ে যাওয়ায় অন্য কিছু ক্ষতিগ্রস্থ হয়নি।
উল্লেখ্য কিছুদিন পূর্বেও কুঁচিয়ামোড়া ইউনিয়নেও অনুরূপ ঘটনা ঘটেছে। অতিরিক্ত উচু করে পাটকাঠি বোঝাই করার কারনে বিদ্যুতের তারের সাথে লেগে এসব দূর্ঘটনা ঘটছে বলে স্থানীয়রা জানিয়েছেন।


