মাগুরায় তোলপাড়, শিক্ষক জুটির আপত্তিকর ভিডিও ফাঁস

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরার মহম্মদপুরের নিত্যানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক জুটির আপত্তিকর ভিডিও ফেসবুকে প্রকাশের পর তোলপাড় সৃষ্টি হয়েছে। শনিবার থেকে স্থানীয় জনতা এবং এলাকার উঠতি বয়সী উৎসুক তরুণদের মোবাইলেও মিলছে ওই ভিডিও ক্লিপ।

স্থানীয় বিক্ষুব্ধরা এ ঘটনায় ওই শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়ার পর শিক্ষা বিভাগের কর্মকর্তাদের উদ্যোগে তা খুলে দেওয়া হয়। তদন্তও শুরু হয়েছে। এ ঘটনায় কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবরা।

স্থানীয়দের দেয়া তথ্য মতে, নিত্যানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবিউল ইসলাম ও একই প্রতিষ্ঠানের সহকারি শিক্ষিক রত্না বিশ্বাসের মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি পূজা সরকার দীপা নামের একটি ফেসবুক আইডি থেকে অনৈতিক কয়েকটি ভিডিও ক্লিপ ফেসবুকে আপলোড করা হলে উপজেলার সুধিমহলে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবিউল ইসলামের বাড়ি উপজেলার ছোট নাওভাঙ্গা গ্রামে এবং সহকারি শিক্ষিক রত্না বিশ্বাসের বাড়ি পার্শ্ববর্তী রাজাপুরে।

ঘটনার সত্যতা স্বীকার করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবিউল ইসলাম গণমাধ্যমে দম্ভের সাথে বলেন, এতে আমার তেমন কিছুই হবেনা। বড়জোর বদলি হতে পারে।

বিষয়টি নিশ্চিত করে সহকারি জেলা ও ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি বলেন, সত্ত্বর প্রতিবেদন দাখিলের তাগিদ দিয়ে তদন্তের জন্য একজন সহকারি শিক্ষা অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: