পুরুষশূন্য মাগুরার বালিদিয়া, ৫ মামলায় আসামি ৫ শতাধিক

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরার মহম্মদপুরের বালিদিয়া দক্ষিণ পাড়া এলাকায় দুই পক্ষের সংঘর্ষ, হামলা ও ভাংচুরের ঘটনায় এ পর্যন্ত পাঁচটি মামলা হয়েছে। ৬১৮ জনকে আসামি করে মহম্মদপুর থানায় এসব মামলা করা হয়েছে বলে গণমাধ্যমে জানান থানার এসআই নূরুজ্জামান।

ঘটনার পর দুই সপ্তাহ পার হলেও গ্রামটির পরিবেশ এখনো স্বাভাবিক হয়নি। হামলা-ভাঙচুর আর লুটের কারণে সর্বস্ব হারানো গ্রামের সাধারণ মানুষের ঘাড়ে এখন মামলার বোঝা। গ্রেফতারের ভয়ে পুরুষ লোকজন পালিয়ে বেড়াচ্ছেন। গ্রামের প্রবেশ মুখে কয়েক জায়গায় পুলিশ অবস্থান নিয়ে পাহারা দিচ্ছে।

২০ ফেব্রুয়ারি বালিদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিনার সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ইউনুস আলী শিকদারের বিরোধে এ সংঘর্ষ হয়। এতে অন্তত ৫০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ও টিয়ার গ্যাসের শেল ছোড়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের উপর হামলার ঘটনায় ২০ফেব্রুয়ারি থানার এসআই জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে একটি মামলা (মামলা নং-০৯) করেছেন। মামলায় ৬৫ জনের নাম উল্লেখ আছে। অজ্ঞাত পরিচয় আরও পাঁচশ থেকে পাঁচশত পঞ্চাশ জনকে আসামি করা হয়েছে।

অন্য চারটি মামলার বাদী দুই আওয়ামীলীগ নেতার সমর্থক।

 

মামলার এজাহার থেকে জানা গেছে, পুলিশ ও আ’লীগ সমর্থকদের করা এসব মামলায় সরকারি কাজে বাধা, সংঘর্ষ, হামলা, ভাংচুর ও লুটের অভিযোগ আনা হয়েছে। সবগুলো মামলাই বিশেষ আইনে রুজু করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: