মাগুরায় সড়ক ও ভবন থেকে রাজাকারের নামফলক অপসারণ

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরায় একটি সড়ক ও ভবন থেকে রাজাকারের নামফলক অপসারণ করা হয়ছে। মহম্মদপুর উপজেলার বিনোদপুর এলাকায় রাজাকার চাঁদ আলী শিকদারের নামে করা একটি সড়ক এবং বিনোদপুর ডিগ্রি কলেজের একটি ভবনে তার নাম সম্বলিত ফলক অপসারণ করা হয়েছে।

রবিবার বিকালে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন হোসেনের নেতৃত্বে ফলক দুটি থেকে তার নাম মুছে দেওয়া হয়।

mnতিনি জানান, হাইকোর্ট গত বছরের ৬ ডিসেম্বর এক নির্দেশনার মাধ্যমে পরবর্তী ৬০ দিনের সময় বেঁধে দিয়ে দেশের যেকোনও জায়গায় স্বাধীনতা বিরোধীদের নামে করা সড়ক বা যেকোনও ধরনের স্থাপনার নামফলক ভেঙে দেওয়ার নির্দেশ দেন।

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবেই বিনোদপুর থেকে বাবুখালি হয়ে ঘুল্লিয়া পর্যন্ত রাস্তা এবং বিনোদপুর ডিগ্রি কলেজের একটি ভবনে থাকা রাজাকার চাঁদ আলি শিকদারের নাম সম্বলিত ফলক অপসারণ করা হয়েছে।

তবে, সোমবার  (৬ ফেব্রুয়ারি ) এ রিপোর্ট লেখা পর্যন্ত মাগুরা শহরের মোখলেসুর রহমান (এম আর) সড়ক শহরের চৌরঙ্গী মোড় এলাকা থেকে নতুন বাজার এলাকা পর্যন্ত হাবিবুর রহমান সড়ক এবং পৌরসভার অধীন এলাকার আবালপুর এলাকার ওয়াজেদ আলি খান সড়ক-এর নামফলক অপসারণে এখনও কোনও পদক্ষেপ দেখা যায়নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: