বালুখেকোদের মাথায় হাত!

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

ধরাছোঁয়ার বাইরে থাকা প্রভাবশালী বালুখেকো চক্রের ‘বীরদর্পে’ চালিয়ে যাওয়া অবৈধ রমরমা বালু ব্যবসা রুখতে মাগুরার মহম্মদপুরে মধুমতী নদীর ৫টি পয়েন্টে পৃথকভাবে অভিযান চালিয়েছে প্রশাসন। শনিবার মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানূর রহমান এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মোঃ রাসেল যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রায় ৩০ লাখ টাকা মূল্য পরিমাণ বালু জব্দ ও বালু উত্তোলনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ধ্বংস করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার ৩টি ইউনিয়নের ৫টি ভিন্ন পয়েন্টে অভিযান পরিচালিত হয়। এর মধ্যে রয়েছে বাবুখালী ইউনিয়নের বৃহসনগর ও রায়পুর, মহম্মদপুর সদর ইউনিয়নের ধুপুড়িয়া রায়পাশা এবং দীঘা ইউনিয়নের শিরগ্রাম ও শিরগ্রাম ঘাট।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: