মহম্মদপুরে তোলপাড়, বিলের মধ্যে অজ্ঞাত নারীর লাশ

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

মাগুরার মহম্মদপুর উপজেলার ইছামতী বিল থেকে এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার নহাটা ইউনিয়নের মোবারকপুর গ্রামের বিল এলাকা থেকে আজ শুক্রবার বেলা একটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে মরদেহের পরিচয় জানতে পারেনি পুলিশ।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস বলেন, আজ বেলা ১১টার দিকে স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে পুলিশ মরদেহটির বিষয়ে খবর পায়। পরে ঘটনাস্থলে গিয়ে বিলের মধ্যে থাকা একটি ঝোপে মরদেহটি পড়ে থাকতে দেখে। লাশটিতে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তাঁকে মেরে এখানে ফেলে রাখা হয়েছে। লাশে পচন ধরায় তাঁর বয়সও বোঝা যাচ্ছে না। তবে ৩০ বছরের বেশি বলে ধারণা করা হচ্ছে। মরদেহটির পরিচয় জানতে আশপাশের বিভিন্ন এলাকায় যোগাযোগ করা হচ্ছে।

ওসি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হবে বলেও জানান তিনি।

ছবি-সংগ্রহ।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: