মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের ঐতিহ্যবাহী আর.এস.কে.এইচ মডেল ইনস্টিটিউশনের শিক্ষার্থীরা আজ অানন্দ শোভাযাত্রা করেছে।
মহম্মদপুর উপজেলার ঐতিহ্যবাহী আর.এস.কে.এইচ মডেল ইনস্টিটিউশন সরকারি করায় মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী, পরিচালনা পর্ষদ ও এলাকাবাসির পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে অানন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, মহামান্য রাষ্ট্রপতির আদেশ ও মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতিতে ১৩সেপ্টেম্বর ২০১৮ তারিখে শিক্ষা মন্ত্রনালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

