মাগুরানিউজ.কমঃ
আশরাফ হোসেন পল্টু –
সদ্য জাতীয়করণকৃত মাগুরার শ্রীপুর সরকারি কলেজের পক্ষ থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার (সমাধি স্থল) জিয়ারত ও ফুলের ডালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়েছে।
শুক্রবার দুপুরে শ্রীপুর সরকারি কলেজের শিক্ষক-কর্মচারী এবং সদ্য বিলুপ্ত কলেজ পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ বঙ্গবন্ধুর মাজার জিয়ারতে অংশ নেন।
এরপর কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা পরিদর্শন বইয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে কলেজের পক্ষ থেকে কথা লিপিবদ্ধ করেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারি কলেজের প্রাক্তন ছাত্র গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট অমিত কুমার বিশ্বাস, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক দিপু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক ড. মো: রাজিউর রহমান, টুঙ্গিপাড়া থানার অফিসার-ইন-চার্জ এ.কে.এম.এনামুল কবির প্রমুখ।

