মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরার মহম্মদপুরে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তেনে পুনর্বাসিত ভিক্ষুকদের মাঝে ১৭টি সেলাইমেশিন, ২টি ভ্যান এবং ২টি ভ্যানের উপর দোকান বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিক্ষুকদের মাঝে এ উপকরন বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার তাহেরা জেসমিন,কাজী সালিমা হক মহিলা কলেজের অধ্যক্ষ মুহাম্মদ অামিমূল হক, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য নাজনীন রব্বানী,থানা অফিসার ইনচার্জ মোঃতরীকুল ইসলাম প্রমুখ।

